নবীগঞ্জে সদর ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার

নবীগঞ্জে সদর ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার - Surma Times | Sylhet News
received 949608212917906
নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী আঞ্জব আলী ওরফে রুবেল মিয়াকে (৩৫) ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আঞ্জব আলী পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত মনির মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত সহকারী।
পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টার দিকে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মান্দারকান্দি পয়েন্ট যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে  আঞ্জব আলী ওরফে রুবেল মিয়া (৩৫)কে আটক করা হয়।
এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট হতে সিগারেটের প্যাকেট ভিতরে লুকায়িত ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article