বঙ্গবন্ধু ঐক্য পরিষদ ইতালি শাখা কমিটির অনুমোদন

বঙ্গবন্ধু ঐক্য পরিষদ ইতালি শাখা কমিটির অনুমোদন - Surma Times | Sylhet News

Image 2023 06 13

বঙ্গবন্ধু ঐক্য পরিষদ ইতালি শাখা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির তনু ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা এম. বাবর লস্কর এর যৌথ স্বাক্ষরিত একপ্রেস বিবৃতিতে শাহরিয়ার হোসাইন শাওন কে আহবায়ক ও সিরাজুল ইসলাম কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ইতালি শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া দেন।

কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক আবিদ হোসেন ইমন, খলিল বেপারী, মো. সুমন আহমদ, সুবাস দে, বিপ্লব সূত্রধর, সদস্য মিরাজ আলী, আশিকুর রহমান তুহিন, সাইফুর রহমান, রিমন আহমদ, পারভেজ রহমান ।

নবগঠিত ইতালি শাখার নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানিয়েছে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশের সভাপতি সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির তনু ও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এম. বাবর লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article