সেরা ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের স্বীকৃতি দিল মেটলাইফ

সেরা ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের স্বীকৃতি দিল মেটলাইফ - Surma Times | Sylhet News

MetLife recognizes best performing Financial Associates

সুরমা টাইমস ডেস্কঃ

 

ব্যবসায়িক দক্ষতা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নততর গ্রাহক সেবা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য বীমাকে আরও সহজলভ্য করে তোলার প্রচেষ্টার উপর ভিত্তি করে সেরা ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটলাইফের বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও ভিয়েতনামের প্রধান এলেনা বুটারোভা, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা লাখো মানুষের জীবনে বীমার আর্থিক সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

তাদের নিবেদন ও অঙ্গীকার আমাদের সমাজে অনেক মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। আমাদের দক্ষ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদেরকে
স্বীকৃতি প্রদান করতে পেরে আমরা গর্বিত। তাঁদের পেশাগত উন্নতির লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তাদের দক্ষতা ও এবং সম্ভবনা আরো বিকশিত হতে পারে।”

অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, জাফর সাদেক চৌধুরী বলেন, “পুরস্কৃতরা শুধুমাত্র তাদের দক্ষতাই প্রদর্শন করেননি; পাশাপাশি, তাঁরা বীমা খাতে অন্যান্যদের জন্য অনুপ্রেরণা স্বরূপ। তাদের সাফল্যগাথা সবাইকে নিজেদের কাজে সেরা হতে উৎসাহিত করবে।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article