হবিগঞ্জে ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক করার অভিযোগে দুই জন আটক

হবিগঞ্জে ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক করার অভিযোগে দুই জন আটক - Surma Times | Sylhet News

WhatsApp Image 2023 04 26 at 4.49.46 PM

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটের হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসক ( ডিসি ) ও পুলিশ সুপারের ( এসপি ) ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে এক তরুণ ও এক কিশোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছে- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও সাগর দিঘীর পশ্চিমপাড়ের মিল্লাত মিয়া (১৬)।
গতকাল মঙ্গলবার রাতে বানিয়াচং থানা পুলিশ ওই উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তারা সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পুলিশ জানায়, ইমন ও মিল্লাত দেশের বিভিন্ন তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে। এ ভাবে হবিগঞ্জের ডিসি ও এসপির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এই ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজার থেকে তাদের আটক করা হয়েছে।

দুজনকে আটকের তথ্য নিশ্চিত করে বানিয়াচং থানার এসআই মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বানিয়াচং থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article