বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ১

বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ১ - Surma Times | Sylhet News

বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ১ - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ জুলাই: হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় একমাত্র পলাতক আসামি আবুল হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১১। একই সময়ে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৫ জুলাই রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নাঙ্গলবন্দ এলাকায় যৌথ অভিযান চালিয়ে আবুল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহামাটি এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী প্রতিবন্ধী নারী ও অভিযুক্ত একই সঙ্গে বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। সেই সূত্রে পরিচয়ের সুযোগ নিয়ে প্রথমে ২০২৪ সালের ২০ অক্টোবর ঢাকার দোহার এলাকায় একটি ইটভাটায় এবং পরবর্তীতে ২০২৫ সালের ১০ মে নিজ এলাকায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন আবুল হোসেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ১ - Surma Times | Sylhet Newsঅন্যদিকে, একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ মো. সাগর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, আটক সাগর মোটরসাইকেলের সিটের নিচে মাদক লুকিয়ে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article