আগামীকাল সিলেট আসছেন পুলিশের আইজিপি

আগামীকাল সিলেট আসছেন পুলিশের আইজিপি - Surma Times | Sylhet News

WhatsApp Image 2023 04 26 at 6.54.45 PM 600x337 1

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট আসছেন আগামীকাল বৃহস্পতিবার।
তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট এসে পৌঁছবেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

সফর সূচিতে রয়েছে শুক্রবার (২৮শে এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
জিয়ারত শেষে তিনি সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার পারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করবেন।

এরপর শনিবার (২৯শে এপ্রিল) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইন্স এ সিলেটে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

মতবিনিময় শেষে দুপুর ১২ টায় নির্মাণাধীন ৭ এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২ টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article