সিলেট, ১ নভেম্বর: এক দিনের সফরে সোমবার সিলেট আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তাঁর এই আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেল তিনটায় মহানগরের দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, সোমবার সাংবাদিক সম্মেলন




