ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী - Surma Times | Sylhet News

SK 65 731

সুরমা টাইমস ডেস্কঃ

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগ নিম্নোক্ত  কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ৭ই মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
বিকাল ৩টায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা।
উক্ত কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর  আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article