চলমান আন্দোলন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : ভিপি মাহবুব

চলমান আন্দোলন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : ভিপি মাহবুব - Surma Times | Sylhet News
IMG 20230302 WA00542
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে এসেছে। আাগামী দিনে সরকার পতনের আন্দোলন আরো জোরালো হচ্ছে। তাই চলমান আন্দোলন কর্মসূচিতে বেগম জিয়ার ভ্যানগার্ড স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ৪ মার্চ মহানগরের থানা পর্যায় পদযাত্রা সফল করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে জরুরী সভা পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।
সভায় বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির। সদস্য কামরুজ্জামান দিপু, বেলাল আহমদ, দেওয়ান রেজা মজিদ, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, মেহেদী হাসান সপু, রায়হান আহমদ, মোঃ সামাদ হোসেন, সেলিম মিয়া, সোলেমান খাঁ, গোলাম রাব্বানি, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা, সোবহান আজাদ, আব্দুস সালাম প্রমূখ।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article