সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ৪ মার্চ, তফসিলে পরিবর্তন

সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ৪ মার্চ, তফসিলে পরিবর্তন - Surma Times | Sylhet News

Untitled 111 copy

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সম্মেলন ও কাউন্সিল ২০২৩ আগামী ৪ মার্চ শনিবার ২০২৩ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঘোষিত তফসিলে কিছু পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ২টা হতে বিকেল ৪টার মধ্যে সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলের ১০৪নং কক্ষে মনোনয়পত্র জমা দিতে হবে। বাছাই একই দিন বিকেল ৫টায়।

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার, একই দিন বিকেল ৩টায় প্রার্থীর চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

=বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article