আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির কর্মসূচি - Surma Times | Sylhet News
1647255835 সিলেট জেলা বিএনপির কাউন্সিলে প্রার্থীতা নিয়ে তিনটি নিদের্শনা
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯ টায় জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে থেকে প্রভাতফেরী করবে সিলেট জেলা বিএনপি। প্রভাতফেরীটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
অনুরূপ ভাবে সিলেট জেলা বিএনপির প্রতি ইউনিটকেও যথাযত মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

==  বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article