সুনামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সুনামগঞ্জে কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সুনামগঞ্জ, ২৭ নভেম্বর: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের তিনবারের সাবেক সভাপতি মো. তৈয়ব আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ সদর থানার ডিউটি অফিসার আরিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মো. তৈয়ব আলী কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত মজর আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article