সিলেটে জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটে জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

সিলেটে জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

সিলেট, ২৭ নভেম্বর: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর কাজিটুলা এলাকার কাজী জালাল উদ্দীন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ ও হল পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবকবৃন্দ। পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজের বিএমটি ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম, মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন আহমেদ, অগ্রণী ব্যাংক সিলেটের সাবেক ডিজিএম মো. আব্দুল লতিফ, কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দীন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামাল আহমদ কামরান, জাহানারা হক মেধাবৃত্তি ২০২৬-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. খসরুজ্জামান, উপদেষ্টা সৈয়দ মো. কুতবুল আলম, উপদেষ্টা জুয়েলী খানম, পুলিশ পরিদর্শক আব্দুন নূর রুহেল এবং শাহজালাল ট্যুরিস্ট সোসাইটি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এ কে কামাল আহমদ।

যুক্তরাষ্ট্র প্রবাস থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাহানারা হক মেধাবৃত্তি ২০২৬-এর পরিচালক মো. আব্দুল ওদুদ। এ সময় সরাসরি উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনা ও তদারকিতে ছিলেন বৃত্তি প্রকল্পের শিক্ষা সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক এম. রুহুল আমিন, ফাউন্ডেশনের সদস্য এবং দি মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেটের অধ্যক্ষ এম. আমির উদ্দিন পাভেল এবং ফাউন্ডেশনের সদস্য মো. আব্দুল মান্নান ও মো. ফরহাদ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আল আমানাহ একাডেমির সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ আল আমিন হামিদী, মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, আফজল হুসাইন, শামীম আহমদ, সেবুল আহমদ, ক্বারী গোলাম মুহাম্মদ জুনেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

পরীক্ষায় ইনভেজিলেটর হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন জহুরা মাশহুদা, অনন্যা পাল, বৃষ্টি আক্তার নিপা, অঞ্জলী আক্তার নিশাত, শামীমা আক্তার আখি এবং মাওলানা সাইদুল ইসলাম। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

হল পরিদর্শন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও বক্তারা বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষার মানোন্নয়নে পরিচালক মো. আব্দুল ওদুদের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article