নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার - Surma Times | Sylhet News

নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেট, ২৭ নভেম্বর: কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-১৫, তারিখ-০৬ নভেম্বর ২০২৬; জিআর নং-৫৩৪, তারিখ-০৬ নভেম্বর ২০২৬; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় দায়েরকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি সুফিয়ান আহমেদ পান্না (৪৯)-কে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তাঁর পিতা মৃত আশ্রাফ আলী সরকার, মাতা রাশিদা বেগম। স্থায়ী ঠিকানা সুলতানপুর, সরকার বাড়ী, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট। বর্তমান ঠিকানা ২৭ মৌবন আবাসিক এলাকা, সোবহানীঘাট, থানা কোতোয়ালী, জেলা সিলেট।

এছাড়া সিডিএমএস পর্যালোচনায় আটককৃত আসামি সুফিয়ান আহমেদ পান্নার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের দুটি মামলায় এবং দ্রুত বিচার আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article