কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতা আদনান সামী গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতা আদনান সামী গ্রেপ্তার - Surma Times | Sylhet News

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতা আদনান সামী গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ২৬ নভেম্বর ২০২৬। সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান সামীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

জানায়ায়, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় উপজেলার টুকেরবাজার মেজবান হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদনান সামী উপজেলার ঘোড়ামারা গ্রামের মো. আব্দুল বারীর ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকের প্রেক্ষাপট

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে দেয় বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী জানান, ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় পুলিশ আদনানকে আটক করেছে এবং এলাকায় কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article