সিলেটে রেস্তোরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

সিলেটে রেস্তোরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩ - Surma Times | Sylhet News

সিলেতে রেস্তোরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩ - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ সেপ্টেম্বর: সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে একটি রেস্তোরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রেস্তোরাঁর তিন কর্মচারী আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে উৎসব রেস্তোরাঁর রান্নাঘরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার আজিম নগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে টিটু মিয়া (২৫), সিলেটের গোলাপগঞ্জ থানার বানিগ্রাম এলাকার জয়নুল ইসলামের ছেলে মোরখোর আহমেদ (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মসকন্দপুর এলাকার আবদুল্লাহর ছেলে হাসান (২৮)।

তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, নাইওরপুল পয়েন্টে উৎসব রেস্তোরাঁয় চুলার আগুন লেগে তিনজন কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রেস্তোরাঁর রান্নাঘরে এমন দুর্ঘটনা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article