অনিয়মের দায়ে সিলেটের দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জরিমানা

অনিয়মের দায়ে সিলেটের দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জরিমানা - Surma Times | Sylhet News

অনিয়মের দায়ে সিলেটের দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জরিমানা - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ সেপ্টেম্বর— সিলেটের দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সংশোধনের জন্য ১৫ দিনের আল্টিমেটামও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু।

অভিযানকালে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স নবায়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

পরে অভিযান চালানো হয় নিউ গ্রামীণ হাসপাতালে। হাসপাতালটির অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি পরিবেশের মানোন্নয়নের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article