সিলেটে ঘুরতে এসে তামাবিল মহাসড়কে বাসচাপায় প্রা ণ গেল কিশোরীর, আহত ৩

সিলেটে ঘুরতে এসে তামাবিল মহাসড়কে বাসচাপায় প্রা ণ গেল কিশোরীর, আহত ৩ - Surma Times | Sylhet News

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত, আহত ৩ - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় সিলেটগামী একটি গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুসরাত তাসনিম ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারাও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মোহাম্মদ আলী তার বোন ও ভাগনিদের নিয়ে ঢাকা থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস সেটিকে চাপা দেয়।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নুসরাত তাসনিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগম।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, “লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হবে।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article