সিলেটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা

সিলেটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা - Surma Times | Sylhet News

সিলেটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ আগস্ট: বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। দুনিয়ার মজদুর এক হও, নিরাপত্তাই আগে পরে কাজ—এই শ্লোগানে সংগঠনটি দেশের নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানোন্নয়নে ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছে।

গতকাল রাতে নগরীর একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটির সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সিলেট মহানগর কমিটির কার্যকরী সভাপতি গাজী মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মাসুম আহমদ, মো. মন্জুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদ মিয়া, মো. আব্দুল মজিদ, মো. লিটন মিয়া, মো. আলামিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ খান, সৈয়দ মোহাম্মদ হানিফ আহমদ, সহ-অর্থ সম্পাদক মো. ফরিদ মিয়া, প্রচার সম্পাদক মো. সানি আহমদ, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান, মহিলা সম্পাদিকা রীতা রানী দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল সাত্তার শিবলু, সদস্য মো. আলামিন, মো. রায়হান চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরিচিতি সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা বলেন, নির্মাণ শিল্পে প্রায় কয়েক লাখ শ্রমিক কর্মরত আছেন। বিদেশেও কাজ করছেন কয়েক লাখ নির্মাণ শ্রমিক। এ কাজটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্মস্থলে প্রায়ই তাদের প্রাণহানি ঘটছে। কর্মস্থলে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। এ সময় নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article