বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান - Surma Times | Sylhet News

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান - Surma Times | Sylhet Newsবিশ্বনাথ, ২২ আগস্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

পথসভায় বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ দুলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর যুবদলের সিনিয়র সদস্য শাহ লিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, তসলিম উদ্দিন, আরশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজেক আলী, কবি এসপি সেবু, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম ও সোহেল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ ইসলাম রেজা, সদস্যসচিব জাকির হোসেন ইমন, সাধন চন্দ্র দে, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেবুল আহমদ, সোহেল আহমদ, শেবুল মিয়া, রুপা মিয়া, আব্দুল আজিজ ও সাহাব উদ্দিনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভা শেষে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিশ্বনাথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি পলিথিন ও বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article