সীমান্ত দিয়ে দুই সিলেটি সহ ৫ জনকে বাংলাদেশে পুশ ইন- জনতার হাতে আটক

সীমান্ত দিয়ে দুই সিলেটি সহ ৫ জনকে বাংলাদেশে পুশ ইন- জনতার হাতে আটক - Surma Times | Sylhet News

সীমান্ত দিয়ে পুশ-ইনে ৫ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক আটক - Surma Times | Sylhet Newsচুয়াডাঙ্গা, ১৯ আগস্ট: সীমান্ত দিয়ে সিলেটের দুইজন ও এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে দুজন করে পুরুষ, নারী ও এক শিশু রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়রা জানান, বেনীপুর সীমান্ত দিয়ে পুশ-ইনের পর তারা বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ওই পাঁচজনকে থানায় নিয়ে যান।

জীবননগর থানার কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

জানতে চাইলে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, তিনি এ বিষয়ে এখন পর্যন্ত অবগত নন। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article