ব্রাহ্মণবাড়িয়া: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আত্মপ্রকাশের পর থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া সহিংসতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের প্রতিটি সদস্য দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল গত ১২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৮.২০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার মামলা নং- ৪৭, তাং- ২১/০৯/২০১৭ খ্রি., জিআর (সাজাপ্রাপ্ত) ৬৪৫/১৭, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ) এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার মাদক মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি- নাহিদ মিয়া (৪০), পিতা- মৃত দুলাল মিয়া, সাং- মাজারপাড়া, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




