গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আগামী ১২ আগস্ট, বুধবার। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী পালিত হবে বিভিন্ন কর্মসূচি।
কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এরপর সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে কোরআনখানি। বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে থাকছে দুপুরের খাবারের আয়োজন। দিনের শেষভাগে বাদ আসর টেপিরবাড়ী পশ্চিমপাড়ায় মরহুম কাছম আলীর বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে মরহুমের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
উল্লেখ্য, মরহুমের পরিবারের পক্ষ থেকেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুলের পিতা মোঃ ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগস্ট ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।




