নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল

নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল - Surma Times | Sylhet News
নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল - Surma Times | Sylhet News
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনা করে জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট, ১১ আগস্ট: কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নুরুল আলম সিদ্দিকী খালেদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্স চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সুয়াইব আহমদ সুয়েব, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ফয়জুর রহমান কয়েস এবং মহানগর বিএনপির উপদেষ্টা সাঈদ আব্দুল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা যুবদলের সহসভাপতি হাবিুবর রহমান রুমেল, জুবের আহমদ, সুহেল মাহবুব, মোমিনুর রহমান তানিম, যুগ্ম সম্পাদক কয়েস আহমদ, রহিম আলী রাসু, লিটন আহমদ, ইছহাক আহমদ, জামিল আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সেলিম আহমদ সেলু, মতিউর রহমান আফজল, এনামুল হক চৌধুরী শামীম ও রায়হান আহমদ অপু।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক হিবজুর বিশ্বাস রাজু, রাহাত আহমদ টিপু, মাছুম আহমদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সাঈদ আহমেদ দিপক, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার অনিক, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক রনি চৌধুরী, মহানগর যুবদলের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, সহদপ্তর সম্পাদক শাহীন আলম, সাংস্কৃতিক সম্পাদক রহমত আলী টিটু, তথ্য ও যোগাযোগ বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজু, মহানগর যুবদল নেতা জুবক আহমদ, মহানগর জিসাসের যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন শিহাব, মহানগর যুবদল নেতা মো. রাসেল আহমদ সুমন, সৈয়দ রিফাত ও ছাত্রদল নেতা মোশাহিদুল ইসলাম মাহীসহ অনেকে।

দোয়া ও মোনাজাতে নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা, রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article