সিমের মেয়াদ ও প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণজমায়েতের প্রস্তুতি সভা

সিমের মেয়াদ ও প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণজমায়েতের প্রস্তুতি সভা - Surma Times | Sylhet News

সিমের মেয়াদ ও প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণজমায়েতের প্রস্তুতি সভা - Surma Times | Sylhet Newsসিলেট, ৫ আগস্ট: সিম কোম্পানিগুলোর মেয়াদের বিধিনিষেধ প্রত্যাহার এবং সিম প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগস্ট সিলেটে গণজমায়েত কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট বিকেল ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে চার দিনব্যাপী গণসংযোগ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সিম কোম্পানিগুলোর মেয়াদের বিধিনিষেধ বন্ধ এবং সিম প্যাকেজের মূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে গণজমায়েত উপলক্ষে প্রকাশিত প্রচারপত্র উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এর জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দীপক কুমার মোদক বিলু। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস।

প্রস্তুতি সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোহাম্মদ সাজ্জাদ খান, মো. মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মো. ফরিদ আলী, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. সুহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সুবাস সেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. আলী হায়দার, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য মো. জুয়েল মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজসচেতন নাগরিকরা।

সভা থেকে আগামী ৭ আগস্ট শুক্রবার সিলেট মহানগরে প্রচারপত্র বিতরণ, একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা এবং ৮ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয় থেকে জিন্দাবাজার, বন্দরবাজার, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পর্যন্ত মশাল মিছিল ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এসব কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article