জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সিলেটে বিনামূল্যে চিকিৎসা সেবা

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সিলেটে বিনামূল্যে চিকিৎসা সেবা - Surma Times | Sylhet News
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সিলেটে বিনামূল্যে চিকিৎসা সেবা - Surma Times | Sylhet News
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সার্বিক সহযোগিতায় মেডিকেল কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

সিলেট, ৬ আগস্ট: জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির ২য় দিন ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর চৌকিদেখীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেডিকেল কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক সাহেল আহমদ নয়নের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের চিকিৎসক, সিলেট জেলা ড্যাবের সদস্য ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. মতিউর রহমান ফুজায়েল, ডা. রেদোয়ান আহমেদ, সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শামীম আহমদ, মো. শহীদ নুর, কবি শাহজাহান মিয়া, সংগঠনের সদস্য নাট্যাভিনেতা কামাল আহমদ দূর্জয়, জাকির হোসেন, খলিলুর রহমান, সালাম আহমদ, ফকির আলমগীর, আছমা আক্তার।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক গরীব-অসহায়, সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article