সিলেটে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক - Surma Times | Sylhet News

সিলেটে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক - Surma Times | Sylhet Newsসিলেট, ৪ আগস্ট: সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট ডিআইজি অফিসে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। সভা শেষে তিনি ওসি ওমর ফারুকের হাতে কৃতিত্বের পুরস্কার তুলে দেন।

সভায় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোয়াইনঘাট থানা এলাকায় চুরি, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে থানা পুলিশ। বিভিন্ন সময়ে সফল অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারী ও মামলার আসামিদের গ্রেপ্তারেও সক্ষম হয়েছেন থানার সদস্যরা। অপরাধ দমন, উদ্ধার অভিযান ও আইনি সেবা প্রদানে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি ওমর ফারুককে এ পুরস্কারে ভূষিত করা হয়।

গোয়াইনঘাট থানায় যোগদানের পর থেকে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও উল্লেখ করা হয়। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি ওমর ফারুক গোয়াইনঘাট থানা পুলিশের সকল সদস্য এবং উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article