সিলেট, ১ আগস্ট: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ নম্বর বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দীন তালুকদার। শনিবার (১ আগস্ট) সংগঠনের সভাপতি মোঃ পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে হাজী মোঃ দয়াল উদ্দীন তালুকদারকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ, পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব প্রদান করায় সংগঠনের প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, সভাপতি মোঃ পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দয়াল উদ্দিন তালুকদার। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতাও কামনা করেছেন।
এদিকে, দয়াল উদ্দীন তালুকদারকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় সিলেটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।



