সিলেট নজরুল একাডেমীর নতুন কমিটিকে এমপি এমরান চৌধুরীর শুভেচ্ছা

সিলেট নজরুল একাডেমীর নতুন কমিটিকে এমপি এমরান চৌধুরীর শুভেচ্ছা - Surma Times | Sylhet News

সিলেট নজরুল একাডেমীর নতুন কমিটিকে এমপি এমরান চৌধুরীর শুভেচ্ছা - Surma Times | Sylhet Newsসিলেট, ৩১ জুলাই: দীর্ঘ দেড় যুগ পর সিলেট নজরুল একাডেমীর নতুন কমিটি গঠিত হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। তার কালজয়ী সাহিত্যকর্ম, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল একাডেমী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এমরান আহমদ চৌধুরী বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট নজরুল একাডেমী তার অতীতের গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ ও নজরুলচর্চা সম্প্রসারণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদকে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইনকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য সিলেট নজরুল একাডেমীর ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article