আম্বরখানায় দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী মহড়া

আম্বরখানায় দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী মহড়া - Surma Times | Sylhet News

আম্বরখানায় দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী মহড়া - Surma Times | Sylhet Newsসিলেট, ২৬ জুলাই: যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয় বলে বক্তারা মন্তব্য করেছেন। তারা বলেন, স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপ সেই লক্ষ্যেই কাজ করছে।

রবিবার নগরের আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, প্রস্তুতি ও অংশগ্রহণমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা জাফরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী আব্দুল আলিম জুয়েল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মীর জিলহাজ আহমদ ও আব্দুল মুমিন মুকুট। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্য অভিনেতা আফজল হোসেন, রুনা আক্তার, আশরাফুল আলম মাশরাফি, আব্দুর রহমান সানি ও নাদিম আহমদ টিপু প্রমুখ। উপস্থিত বক্তারা দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article