এসএমপি ডিবির অভিযানে ৩৩ বোতল মদসহ দুইজন গ্রেফতার

এসএমপি ডিবির অভিযানে ৩৩ বোতল মদসহ দুইজন গ্রেফতার - Surma Times | Sylhet News

এসএমপি ডিবির অভিযানে ৩৩ বোতল মদসহ দুইজন গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ২৩ জুলাই: মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৩ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে নগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চাবাগানস্থ জাহাঙ্গীর নগর পিছনের টিলা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দুলাল দাস (৩৫), পিতা রুবেন দাস, সাং লাক্কাতুরা চা-বাগান, থানা এয়ারপোর্ট, জেলা সিলেট এবং মিঠুন গোয়ালা (২৭), পিতা মানিক গোয়ালা, সাং লাক্কাতুরা চা-বাগান, থানা এয়ারপোর্ট, জেলা সিলেট।

২৩ জুলাই আনুমানিক বিকাল ২টা ৩০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন তারাপুর চাবাগানস্থ জাহাঙ্গীর নগর পিছনের টিলা বাগানে অভিযান পরিচালনা করে ৩৩ বোতল CAREW’S Country Liquor মদসহ আসামি দুলাল দাস ও মিঠুন গোয়ালাকে আটক করে।

উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা নং-২৯, তারিখ ২৩/০৭/২০২৬, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article