সিলেট, ২১ জুলাই: দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ও ১৯০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে নগরীর ভার্থখলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, হৃদয় হোসেন (২৬), পিতা মৃত নিজাম উদ্দিন, মাতা মৃত জাহানারা বেগম, সাং সৈয়দপুর, মেজরটিলা (কাদির মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা শাহপরান (রহ.), জেলা সিলেট।
২১ জুলাই আনুমানিক বিকাল ৬টা ১৫ মিনিটের দিকে এসআই (নি.) মো. মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সাকিনস্থ যমুনা মার্কেটের পার্শ্বের গলির ভিতর ঈশা ফ্যামিলি বাজারের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়ায় ১৯০ গ্রাম গাঁজাসহ আসামি হৃদয় হোসেনকে আটক করেন।
উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা নং-১৪, তারিখ ২১/০৭/২০২৬, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)/১৯(ক) রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।




