সিসিক প্রশাসকের সঙ্গে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়

সিসিক প্রশাসকের সঙ্গে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময় - Surma Times | Sylhet News

২৫ জুলাই আলিয়া মাঠে সমাবেশে সহযোগিতা কামনা

সিসিক প্রশাসকের সঙ্গে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময় - Surma Times | Sylhet Newsসিলেট, মঙ্গলবার: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিসিকের সার্বিক সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা। এ প্রেক্ষিতে সমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন এবং সাবেক কাউন্সিলার আব্দুল জলিল নজরুল প্রমূখ।

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের ��মীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান। এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপ��্থিত থাকবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article