বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

সিলেটের দুই কিশোরীকে দিয়ে কক্সবাজারে দেহ ব্যবসা - Surma Times | Sylhet News

সিলেটের দুই কিশোরীকে দিয়ে কক্সবাজারে দেহ ব্যবসা - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ১৯ জুলাই: বড়লেখায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার করমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।

ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্র জানায়, ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী ঘরের দরজা খুললে কয়েকজন যুবক ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আটক দুজনই ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এছাড়া তাদের একজন শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারনামী আসামি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, ভুক্তভোগীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা দুই যুবককে আটক করেন। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article