জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভাগীয় সমন্বয় সভা

জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভাগীয় সমন্বয় সভা - Surma Times | Sylhet News
জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভাগীয় সমন্বয় সভা - Surma Times | Sylhet News
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখছেন জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক

সিলেট, ১৮ জুলাই: দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শফিক।
তিনি বলেন, শ্রমজীবী, পেশাজীবীসহ সমাজের মেহনতি মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে জনগণের ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) নগরীর হাওয়াপাড়াস্থ জেএসডির অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘শ্রমজীবী-কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন জেএসডি সিলেট বিভাগের যুগ্ম সমন্বয়ক ও মৌলভীবাজার কমিটির সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, সমন্বয় কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস. এম. সামছুল আলম নিক্সন, সুনামগঞ্জ জেলার সভাপতি দেওয়ান ইসকন্দর রাজা, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জেলা জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় মূলত তিনটি মৌলিক দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- বিদ্যমান সংসদীয় ব্যবস্থার আমূল সংস্কার করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, উচ্চকক্ষে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশকে ৯টি প্রদেশে বিভক্ত করে তৃণমূল পর্যায়ে শক্তিশালী স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article