অসুস্থ ফটোসাংবাদিক খালিকের শয্যাপাশে রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

অসুস্থ ফটোসাংবাদিক খালিকের শয্যাপাশে রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ - Surma Times | Sylhet News

অসুস্থ ফটোসাংবাদিক খালিকের শয্যাপাশে রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ - Surma Times | Sylhet Newsসিলেট, ১৭ জুলাই — দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেটের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট সুরমার সাবেক স্টাফ ফটোসাংবাদিক আব্দুল খালিককে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গত শুক্রবার (১৭ জুলাই) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নেতৃবৃন্দ অসুস্থ এই সাংবাদিকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
পরে আব্দুল খালিকের সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, গত ১০ জুলাই শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুখলা হাড়িয়ারচর গ্রামে নিজ বাড়ির মেঝেতে পড়ে গিয়ে বুকের বাম পাশের হাড়ে আঘাত পান সাংবাদিক আব্দুল খালিক। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলার ৩৭ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ফটোসাংবাদিক আব্দুল খালিকের সুস্থতার জন্য দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article