সিলেট, ১৮ জুলাই: সানফ্লাওয়ার ইয়ুথ ক্লাব কৃষ্ণপুরের আগামী দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ক্লাব কার্যালয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অপু নাথকে সভাপতি এবং শেখ মুহিন আল নাদিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. শাহিদ আলী, সহ-সভাপতি অনু দেবনাথ ও মো. জয়নাল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম আহমদ (সিনিয়র) ও অনিক নাথ, সাংগঠনিক সম্পাদক টিটন দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহিম উদ্দিন ও নাজিম আহমেদ (জুনিয়র), দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শেখ সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক অঞ্জন দেবনাথ, প্রচার সম্পাদক শেখ রবিউল হাসান শাকিল, সহ-প্রচার সম্পাদক মো. রাহাদ মিয়া ও শেখ আদিল আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল দেবনাথ, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিলাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মাশহুদ আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রিতম দেব নাথ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আরিফ উদ্দিন, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ তাহমিদ আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক জামিল মিয়া, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক কনক দেবনাথ, ক্রীড়া সম্পাদক শেখ মামুন আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক ইয়াছির আহমদ ছাদি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমন নাথ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিশির দেবনাথ (সুপ্ত), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুভ দেব নাথ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিমন দেব নাথ।
সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন বিপ্লব দেব নাথ এবং সদস্য হিসেবে রয়েছেন মো. সায়েম আহমদ মারুফ, তন্ময় নাথ, মাসুদ রানা সিকদার, মো. শেখ শাহাদাত আহমদ, রনি আহমদ, মো. আব্দুল হাকিম, সাইফুল ইসলাম সাগর, শাহিনুর রহমান, হাসানুর রহমান ও আব্দুল্লাহ আল মাহিদ।




