র‌্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গলে ৩ কেজি গাঁজাসহ আটক ১, শায়েস্তাগঞ্জে ইসকফ সিরাপসহ গ্রেফতার ২

র‌্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গলে ৩ কেজি গাঁজাসহ আটক ১, শায়েস্তাগঞ্জে ইসকফ সিরাপসহ গ্রেফতার ২ - Surma Times | Sylhet News

র‌্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গলে ৩ কেজি গাঁজাসহ আটক ১, শায়েস্তাগঞ্জে ইসকফ সিরাপসহ গ্রেফতার ২ - Surma Times | Sylhet Newsসিলেট, ১৮ জুলাই ২০২৬: র‌্যাব-৯ পৃথক অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় গাঁজা ও ইসকফ সিরাপ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ১৭ জুলাই দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল শ্রীমঙ্গল থানাধীন রাজঘাট ইউনিয়নের খেজুরী ছড়া চা বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি কালো ব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি বিপ্লব বাড়াইক (২৩), পিতা বাচ্চু বাড়াইক বসাক, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মিরতিডাঙ্গা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গলে ৩ কেজি গাঁজাসহ আটক ১, শায়েস্তাগঞ্জে ইসকফ সিরাপসহ গ্রেফতার ২ - Surma Times | Sylhet Newsঅন্যদিকে ১৮ জুলাই ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে র‌্যাব-৯ এর সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক থামালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ট্রাকের টুলবক্স থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয় এবং ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকার মোঃ আকাশ আহম্মদ (২০), পিতা মোঃ আক্কাছ মিয়া এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও এলাকার মোঃ সুরুজ মিয়া (৩৪), পিতা মোঃ হোসেন আলী। জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে, যা সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article