জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার, স্বামী পলাতক

জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার, স্বামী পলাতক - Surma Times | Sylhet News

জুড়ীতে ৪০০ ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক - Surma Times | Sylhet Newsজুড়ী (মৌলভীবাজার), ১৬ জুলাই: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার স্বামী পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে নিজ বসতঘর থেকে হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে আটক করা হয়।

অভিযান চলাকালে তল্লাশি করে একটি লেডিস পার্সের ভেতরে থাকা নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়।

পরে ঘরে থাকা একটি প্লাস্টিকের কৌটা থেকে আরও দুটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে থাকা ২০০ ও ১০০ পিস ইয়াবাসহ মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া হাসিনা বেগম উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. এনামুল হক জিলিম (৩৮) অভিযানের সময় পালিয়ে যান। তিনি একই গ্রামের মৃত ঈমানী মিয়ার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পলাতক আসামি এনামুল হক জিলিমকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য চক্রের বিষয়ে তদন্তও চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article