সিলেট, ১৫ জুলাই: সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আবদুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় তিনি কর্মস্থলে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সোসাইটি অব গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান।
সাক্ষাৎকালে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান ও বিবিসি নিউজ ২৪বিডি ডটকমের সিলেট প্রতিনিধি সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়াসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কামাল খান সিলেটে কর্মরত মাঠ পর্যায়ের সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা নবাগত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে হওয়ায় অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, সিলেটবাসী তার কাছ থেকে ভালো কিছু পাবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন খান, বিভাগীয় সদস্য সাংবাদিক সোহাগ আহমদ, বদরুল আলম, আশরাফ উদ্দিন, নিজাম উদ্দিন, সিলেট জেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, গোলাপগঞ্জ উপজেলার সদস্য কবির আহমদ, শারুখ উদ্দিন, ফাহিম আহমদসহ অনেকে।
সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ




