আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে দুই নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা

আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে দুই নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা - Surma Times | Sylhet News

আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে দুই নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ জুলাই: সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে দুই নারী জনতার হাতে আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন, মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) এবং শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।

পুলিশ জানায়, চুরির সময় স্থানীয় লোকজন তাদের হাতে নাতে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article