কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা - Surma Times | Sylhet News

কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা - Surma Times | Sylhet Newsঢাকা, ১৩ জুলাই: কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং বিভাগের পরিচালক (ডিরেক্টর–ফ্রন্ট লাইন মার্কেটিং) হিসেবে লায়লা ফারজানার নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

লায়লা ফারজানার পণ্য, মিডিয়া, ডিজিটাল রূপান্তর, ট্রেড মার্কেটিং এবং ক্যাটাগরি ম্যানেজমেন্টে ১৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। কোকা-কোলা বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউনিলিভার বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড ই-কমার্স (ডিএমইসি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং, মিডিয়া ও ই-কমার্স কার্যক্রমে নেতৃত্ব দেন এবং মিডিয়া বিনিয়োগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ইউনিলিভারে আট বছরের কর্মজীবনে তিনি ক্যাটাগরি ম্যানেজমেন্ট, কাস্টমার মার্কেটিং এবং মিডিয়াসহ বিভিন্ন নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন। এর আগে গ্রামীণফোন, বাংলালিংক এবং সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্টে পণ্য ও ট্রেড-সংক্রান্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তথ্যনির্ভর পণ্য কৌশল, ভোক্তাকেন্দ্রিক পরিকল্পনা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে ব্র্যান্ড উন্নয়নে তার অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে লায়লা ফারজানা বলেন, “কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রতিষ্ঠানের ব্র্যান্ডগুলোর প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি ভোক্তাদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতে কাজ করতে চাই। একই সঙ্গে আমাদের টিম, বোতলজাতকরণ অংশীদার, গ্রাহক ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে বাজারে প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী।”

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, “কোকা-কোলা বাংলাদেশে লায়লা ফারজানাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পণ্য ও বাণিজ্যিক কার্যক্রমে তার বহুমুখী অভিজ্ঞতা আমাদের দলকে আরও শক্তিশালী করবে। নতুন দায়িত্বে তার সফলতা কামনা করি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক লায়লা ফারজানা কাস্টমার মার্কেটিং ও ভোক্তাকেন্দ্রিক কৌশল প্রণয়নে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য কোকা-কোলা কোম্পানির পরোক্ষভাবে শতভাগ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। অনুমোদিত বোতলজাতকরণ অংশীদার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড এবং আব্দুল মোনেম লিমিটেডের মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কোকা-কোলা, কোকা-কোলা জিরো সুগার, ডায়েট কোক, স্প্রাইট, স্প্রাইট মিন্ট, স্প্রাইট জিরো সুগার, ফ্যান্টা, ফ্যান্টা অ্যাপল, কিনলে ওয়াটার এবং কিনলে সোডাসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোকা-কোলা সিস্টেম প্রায় ২২ হাজার ১০০ জনের কর্মসংস্থানে অবদান রাখছে, যার মধ্যে ৮০০টি প্রত্যক্ষ এবং ২১ হাজার ৩০০টি পরোক্ষ কর্মসংস্থান। উদ্ভাবন ও টেকসই উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে ২০২২ সালে দেশে প্রথম ১০০ শতাংশ রিসাইকেলযোগ্য পিইটি বোতল চালু করা হয়।

এছাড়া ‘কোক স্টুডিও বাংলা’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা গান ও সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে, যার ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে ৪০ লাখের বেশি এবং ভিউ সংখ্যা ৯২ কোটিরও বেশি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কোকা-কোলা সিস্টেম বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে পানি ব্যবস্থাপনা, বৃত্তাকার অর্থনীতি এবং নারীর ক্ষমতায়নসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article