বন্যা পরিস্থিতির অবনতি, স্থগিত হতে পারে এইচএসসি পরীক্ষা

সিলেটে শুরু হলো এইচএসসি পরীক্ষা, কড়া নিরাপত্তায় ৯৬ কেন্দ্রে পরীক্ষা - Surma Times | Sylhet News

সিলেটে শুরু হলো এইচএসসি পরীক্ষা, কড়া নিরাপত্তায় ৯৬ কেন্দ্রে পরীক্ষা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন করে ভাবছে সিলেট শিক্ষা বোর্ড। হবিগঞ্জ ও মৌলভীবাজারের অনেক এলাকা ইতোমধ্যে তলিয়ে গেছে, আর সিলেট ও সুনামগঞ্জের নদ-নদীতেও পানি বাড়ছে। এতে পুরো বিভাগজুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সিলেট বোর্ডের কর্মকর্তারা জানান, বিভাগের চার জেলার জেলা প্রশাসকদের কাছ থেকে বন্যা পরিস্থিতির প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আগামীকাল এইচএসসি পরীক্ষা হবে কি না, সে বিষয়ে সন্ধ্যা নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তারা তথ্য সংগ্রহ করছেন এবং তিন জেলার অবস্থা খুব খারাপ। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, টানা তিন দিনের বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, আর সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছেছে।

বন্যার কারণে এরই মধ্যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট বোর্ডের পরীক্ষাও স্থগিত হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article