সিলেটে টিলা ধসের ঘটনা: গোলাপগঞ্জে ভেঙে পড়ল বাড়ির গার্ডওয়াল

সিলেটে টিলা ধসের ঘটনা: গোলাপগঞ্জে ভেঙে পড়ল বাড়ির গার্ডওয়াল - Surma Times | Sylhet News

সিলেটে টিলা ধসের ঘটনা: গোলাপগঞ্জে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি - Surma Times | Sylhet Newsসিলেট, ৯ জুলাই: টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে টিলা ধসের শঙ্কা দেখা দিয়েছিল। এমন শঙ্কার মধ্যেই গোলাপগঞ্জ উপজেলায় একটি টিলা ধসের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষণাবন্দ পূর্বভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান।
তিনি বলেন, টিলা ধসে ক্ষতিগ্রস্ত বাড়িটি রাস্তার পাশে অবস্থিত। বাড়িটির একটি গার্ডওয়াল ছিল। ধসের সময় সেই গার্ডওয়ালটি ভেঙে গিয়ে তলদেশের মাটিসহ নিচের দিকে নেমে যায়। এতে বাড়িটির বাথরুমসহ পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল ঘরটি এখনো অক্ষত রয়েছে। পরিবারের সদস্যরা সেখানেই অবস্থান করছেন।
টিলার পাশে যাদের বাড়িঘর রয়েছে তাদের সতর্কতা অবলম্বন করার জন্য বারবার মাইকিং করা হচ্ছে জানিয়ে চেয়ারম্যান বলেন, “টিলাতে থাকা মানুষজন ঘরবাড়ি রেখে যেতে চান না। তারা বলেন কোথায় যাবো।”
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, “টিলাধসে কেউ হতাহত হয়নি, ঘটনাটি বড় নয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছি। চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article