হাদির খুনির মতো আততায়ী আপনাদের মধ্যেই আছে কি না খতিয়ে দেখুন

হাদির খুনির মতো আততায়ী আপনাদের মধ্যেই আছে কি না খতিয়ে দেখুন - Surma Times | Sylhet News

হাদির খুনির মতো আততায়ী আপনাদের মধ্যেই আছে কি না খতিয়ে দেখুন - Surma Times | Sylhet Newsঢাকা, সোমবার (৬ জুলাই): ঢাকার সাভারে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনাকে ঘিরে দলটির অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দলটির ভেতরে অনুপ্রবেশকারী পক্ষ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এ ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।

সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে রাশেদ খান লেখেন, “ইতোমধ্যে আপনাদের মধ্যে নানা পক্ষ ঢুকে পড়েছে। ঠিক যেমন শহীদ ওসমান হাদীর সঙ্গে মিশেই তাকে হত্যা করেছে। আপনাদের সঙ্গে থেকে, আপনাদের মধ্যে খুনি ফয়সালের মতো আততায়ী হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, সেদিকেও লক্ষ রাখুন।”

হাদির খুনির মতো আততায়ী আপনাদের মধ্যেই আছে কি না খতিয়ে দেখুন - Surma Times | Sylhet Newsতিনি আরও লেখেন, গত এপ্রিলের ১০ তারিখে ঢাকা জেলার ধামরাইয়ে এনসিপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। এমনকি নিজেদের মধ্যে মামলা দিয়ে কারও কারও জেল খাটার কথাও উল্লেখ করেন তিনি।

রাশেদ খান বলেন, সাভারের সমাবেশে সেই দুই পক্ষের উপস্থিতি ছিল, যাদের মধ্যে পারস্পরিক ক্ষোভ রয়েছে। তার ভাষায়, “ঘরের শত্রু বিভীষণ।” তিনি এনসিপির শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, বিএনপি নিশ্চয়ই নিজের পায়ে কুড়াল মারার জন্য তাদের সমাবেশে ককটেল মারবে না।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া অত্যন্ত দুঃখজনক। একইসঙ্গে তিনি জানান, এনসিপির দুই পক্ষের আগের সংঘর্ষ ও মামলা-জেল খাটার ঘটনার রেশ এই কর্মসূচিতে পড়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

রাশেদ খানের এ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article