বিয়ের তিন মাসের মাথায় পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটি যুবকের

বিয়ের তিন মাসের মাথায় পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটি যুবকের - Surma Times | Sylhet News

বিয়ের তিন মাসের মাথায় পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটি যুবকের - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ জুলাই ২০২৬: বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান।

নিহত মো. শামসুল ইসলাম কামরান সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, প্রায় চার মাস আগে দেশে ফিরে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার তাঁর কর্মস্থল পর্তুগালে ফিরে যান। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

ওসমানীনগরের দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের পরিবারে মাতম চলছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।”

এর আগে গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article