সিলেট, রবিবার (৫ জুলাই): সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০০ কেজি ভারতীয় চিনিসহ ২টি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এ সময় গাড়িচালকরা পালিয়ে যায়।
প্রেস রিলিজে জানানো হয়, রোববার বিকাল ৩টা ২০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় জালালাবাদ থানার সীমান্তবর্তী এলাকা থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের ২টি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালকরা গাড়ি রেখে পালিয়ে যায়।
পরে সিএনজি দুটি তল্লাশি করে ২০টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১০০০ কেজি ভারতীয় চিনি এবং ব্যবহৃত ২টি সিএনজি অটোরিকশা আটক করা হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে।
পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।




