বড়লেখায় বিনামূল্যে ৪০ শিশুর খতনা ক্যাম্প সম্পন্ন

বড়লেখায় বিনামূল্যে ৪০ শিশুর খতনা ক্যাম্প সম্পন্ন - Surma Times | Sylhet News

বড়লেখায় বিনামূল্যে ৪০ শিশুর খতনা ক্যাম্প সম্পন্ন - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ৩ জুলাই: ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত কমিউনিটি হাসপাতালে ৪০ জন দরিদ্র শিশুর বিনামূল্যে খতনা (মুসলমানি) সম্পন্ন হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই বিশেষ ক্যাম্পে এলাকার নিম্নআয়ের ও দরিদ্র পরিবারের শিশুদের আধুনিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে খতনা সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ সার্জন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিশুকে দক্ষ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান একে এম ফারুক, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীনসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. আফছার উদ্দিন, ডা. কে এম হাফিজুর রহমান ও ডা. সাবের আহমেদ।

সুবিধাভোগী পরিবারের অভিভাবকরা ফাউন্ডেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম তাঁর বাবা-মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠা করেন ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article