বিয়ানীবাজারে জামায়াতের কর্মী শিক্ষাশিবির: গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যের আহ্বান

বিয়ানীবাজারে জামায়াতের কর্মী শিক্ষাশিবির: গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যের আহ্বান - Surma Times | Sylhet News

বিয়ানীবাজারে জামায়াতের কর্মী শিক্ষাশিবির: গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যের আহ্বান - Surma Times | Sylhet Newsবিয়ানীবাজার, ৩ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চললেও জুলাই শহীদ ও আহতদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব।
তিনি বলেন, সরকার জুলাই সনদ উপেক্ষা করে এবং গণভোটের রায় বাতিল করে ছাত্র-জনতার রক্তের সঙ্গে প্রতারণা করেছে। সরকারকে ভুলে গেলে চলবে না যে, ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার কমিটি গঠন করে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো সহজ ছিল না। এ পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা এ আন্দোলনে শামিল হয়েছি। অন্যায়ের সঙ্গে আপস না করে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে। জামায়াতের কর্মীদের চূড়ান্ত শপথ নিয়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও পৌর আমীর মোহাম্মদ জমির হোসাইনের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article