সিলেট-জাফলং ট্রেন লাইন চালুর উদ্যোগ, এ মাসেই সম্ভাব্যতা যাচাই

সিলেট-জাফলং ট্রেন লাইন চালুর উদ্যোগ, এ মাসেই সম্ভাব্যতা যাচাই - Surma Times | Sylhet News

সিলেট-জাফলং ট্রেন লাইন চালুর উদ্যোগ, এ মাসেই সম্ভাব্যতা যাচাই - Surma Times | Sylhet Newsসিলেট, ২ জুলাই ২০২৬: সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট এসে সম্ভাব্যতা যাচাই করবেন।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের এমপি আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, “সিলেট-জাফলং রুটে ওয়াগন (পণ্যবাহী কোচ) চালু হলে সহজে ও কম খরচে পণ্য পরিবহন সম্ভব হবে। পাশাপাশি পর্যটক ও যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।” তিনি জানান, প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক

ঢাকা-সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের সমস্যা ও সার্ভেয়ার সংকটের কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিলেটে ৬ জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এখন আর কোনো অজুহাত দেওয়া যাবে না। দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে কাজ পুরোদমে শুরু হবে।

অন্যান্য উন্নয়ন প্রকল্প

জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে আধুনিক হাসপাতাল নির্মাণের আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। জাফলং, রাতারগুল, বিছানাকান্দিসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, আল আজাদ, সিনিয়র সহ-সভাপতি জামান মনির, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article